শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

নন্দীগ্রামে জন্ম নিলো দুই মাথাওয়ালা বাছুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে এক গাভী দুই মাথা ও তিন কান বিশিষ্ট একটি বাছুর প্রসাব করেছে। বুধবার সকালে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রামের কৃষক নিজাম উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনার পর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, কৃষক নিজাম উদ্দিনের নিজবাড়িতে সকালে তার গাভীটি দুই মাথা ও তিন কান বিশিষ্ট বাছুরটি প্রসাব করে। কিন্তু প্রসাবের কয়েক ঘন্টা পর বাছুরটি মারা যায়। সেই বাছুরটি দেখার জন্য এলাকার শত শত উৎসুক মানুষ তার বাড়িতে ভিড় করেন। কৃষক নিজাম উদ্দিন বলেন, বাছুরটির সবকিছুই ঠিক ছিল, শুধু এশটির স্থলে দুইটি মাথা, দুইটির স্থলে তিনটি কান ছিল। ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব বুলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডল বলেন, বিষয়টি শুনেছি। গাভীর ডিম্বানুর মধ্যে দুটি শুক্রাণু প্রবেশ করলে এমনটি হতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023