শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘মিশন এক্সট্রিম’ মুক্তিতে আর কোনও বাধা থাকলো না

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ নভেম্বর, ২০২১

বহুল প্রতীক্ষিত পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’ প্রেক্ষাগৃহে মুক্তিতে আর কোনও বাধা থাকলো না। এমনটাই নিশ্চিত করলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেলো।

মঙ্গলবার (৯ নভেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে ছবিটি।

ছাড়পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, ‘ছবিটিকে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়া হয়েছে। এটি দেখে আমাদের ভালো লেগেছে।’

আগামী ৩ ডিসেম্বর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির প্রস্তুতি চলছে বলে জানান প্রযোজনা সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে সিনেমাটির অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার বলেন, ‘‘মিশন এক্সট্রিম’র সেন্সর ছাড়পত্র পাওয়ার বিষয়টি অনেকটা মেট্রিক (এসএসসি) পাসের আনন্দের মতো লেগেছে। এ ক’দিন কেমন যেন একটা চাপা উৎকণ্ঠার মধ্যে ছিলাম। একটা সেনসিটিভ কাহিনি, বোর্ড কীভাবে দেখে সেটা নিয়ে ভাবছিলাম। কিন্তু না, দেখলাম পাস! বোর্ড বিনা কর্তনে সেন্সর দিয়েছে। তাই সেন্সর বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’’

সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘‘সেন্সর বোর্ডে সিনেমাটি দেখেছি। এটি ভালো সিনেমা। ‘ঢাকা অ্যাটাক’ দেখে যারা উপভোগ করেছেন, আমার মনে হয়, তারা ‘মিশন এক্সট্রিম’ও দেখতে যাবেন। দর্শকদের প্রত্যাশা পূরণ হবে বলে মনে হচ্ছে।’’

উচ্ছ্বাস প্রকাশ করে সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘‘আলহামদুলিল্লাহ! যদিও আমি নিশ্চিত ছিলাম যে, এমনই হবে। কেননা, লেখক ও নির্মাতারা যথেষ্ট সচেতন থেকে সিনেমাটি বানিয়েছেন। সবচেয়ে বড় কথা ‘মিশন এক্সট্রিম’ একটি বিগ-টিমওয়ার্কের ফসল। এবার হলে যাবার পালা।’’

একযোগে দেশ ও দেশের বাইরে ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির কাঙ্ক্ষিত ট্রেলার। ধুন্ধুমার অ্যাকশন ও রহস্যঘেরা আবহে শ্বাসরুদ্ধকর ট্রেলারটি দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।

 

পুলিশ অ্যাকশন থ্রিলারটি সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমদ। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘মাসলম্যান’খ্যাত অভিনেতা আরেফিন শুভ। এছাড়াও অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তাসকিন রহমান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা ও সুমিত সেনগুপ্ত।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

কুল নিবেদিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‘সিটিটিসি’র কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পুলিশ সুপার সানী সানোয়ার নিজেই। সিনেমাটির সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023