শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কারামুক্ত হয়ে যেসব কাজ করতে পারবেন না শাহরুখপুত্র

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

মুম্বাইয়ের প্রমোদতরীর মাদককাণ্ডে বৃহস্পতিবার জামিন পেয়েছেন আরিয়ান খান। বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র জামিন পেলেও সেই নির্দেশের প্রতিলিপি এখনও দেয়নি বম্বে হাইকোর্ট। আজ শুক্রবার সেগুলো দেয়ার কথা রয়েছে আদালতের। সেগুলো পাওয়ার পরই কারাগার থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা দিতে পারবেন আরিয়ান। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, কারামুক্ত হওয়ার পরও বেশ কয়েকটি কাজ করতে পারবেন না আরিয়ান। বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য নিচে তুলে ধরা হল- কোন কোন কাজ থেকে বিরত থাকতে হতে পারে শাহরুখ-তনয়কে।

বিদেশ ভ্রমণ- মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) দেয়া শর্ত অনুসারে, বিশেষ আদালতের কাছে পাসপোর্ট জমা রাখতে হবে আরিয়ানকে। এনসিবির নির্দেশে বলা আছে, ‘অভিযুক্ত বিশেষ অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না।’

দেশের মধ্যেই ঘুরতে যাওয়া- বিদেশের মতো দেশের বিভিন্ন জায়গাতে চাইলেও যেতে পারবেন না শাহরুখের ছেলে। মুম্বাই ছেড়ে অন্য কোথাও যেতে হলে তদন্তকারী অফিসারকে জানাতে হবে।

মামলার বিষয়ে সংবাদমাধ্যমে বিবৃতি- জেল থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের কাছে প্রমোদতরীর মাদক-মামলার আদালতে হওয়া কথোপকথন বলতে পারবেন না আরিয়ান। এ নিয়ে নেটমাধ্যমেও লিখতে পারবেন না তিনি।

সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ স্থাপন- জেল থেকে বেরিয়ে সহ-অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করায় নিষেধাজ্ঞা রয়েছে এনসিবির। ফোনসহ কোনও ধরনের যোগাযোগেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে মাদক মামলার তদন্তকারী সংস্থা।

এছাড়াও প্রমাণ নষ্ট করা, সাক্ষীকে প্রভাবিত করা, তদন্তে অসহযোগীতা করতে পারবেন না। এই বিষয়গুলি ভারতীয় দণ্ডবিধির সব মামলার ক্ষেত্রেই প্রযোজ্য। জামিনের প্রতিলিপি জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছনোর অপেক্ষায় রয়েছেন শাহরুখের পরিবার। কারণ তার পরই শুরু হবে আরিয়ানের জেল থেকে বের হওয়ার প্রক্রিয়া।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023