শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ডিভোর্সের ঘোষণা দিলেন সামান্থা-নাগা দম্পতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক

মাসখানেক ধরে গুজব ছিল। অবশেষে সেটিকে সত্যি করে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের (ডিভোর্স) ঘোষণা দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্য দম্পতি। শনিবার (২ অক্টোবর) বিকেলে এক ইন্সটাগ্রাম পোস্টে যৌথ বিবৃতিতে তথ্যটি শেয়ার করেছেন সামান্থা।

এর মধ্য দিয়ে তাদের চার বছরের বিবাহিত জীবন শেষ হলো। অবশ্য মাসখানেক ধরেই ভারতীয় মিডিয়া তাদের বিচ্ছেদের বিষয়টি নিয়ে সরব। মূলত গুঞ্জন শুরু হয়, সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে সামান্থা তার নামের শেষে যোগ করা স্বামীর পদবি সরিয়ে ফেলার পর থেকেই। এবার সেটি সত্যি হলো।

যৌথ বিবৃতিতে এই দম্পতি বলেন, ‘আমাদের সব শুভাকাঙ্খী, অনেক ভাবনা ও চিন্তার পর চে (নাগা চৈতন্যর ডাকনাম) এবং আমি সিদ্ধান্ত নিয়েছি, স্বামী-স্ত্রী হিসেবে আলাদা পথ বেছে নেওয়ার। যেন আমরা নিজেদের পথ অনুসরণ করতে পারি।

এক দশকের বেশি সময় ধরে বন্ধুত্ব করার সৌভাগ্য আমাদের। যা আমাদের সম্পর্কের মূল শক্তি ছিল। তাই আমরা বিশ্বাস করি, নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রাখবো।’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023