শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

মেসির অভিষেক গোলের দিনে সিটিকে হারাল পিএসজি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

অবশেষে পিএসজির হয়ে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত খেলতে থাকা ম্যানচেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারায় নেইমার-এমবাপ্পেরা। ম্যাচের অপর গোলটি আসে মিডফিল্ডার ইদ্রিসা গেয়ির পা থেকে।

পার্ক দেস প্রিন্সেসে মঙ্গলবার রাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ম্যানসিটি। প্রথম তিন মিনিটে ৮২ শতাংশ বল দখলে রাখলেও ৭ মিনিটের মাথায় ইদ্রিসা গেয়ির গোলে পিছিয়ে পড়ে সিটিজেনরা। নেইমার জুনিয়রের ফ্লিক থেকে দুর্দান্ত এক বুলেট গতির শটে সিটির জাল খুঁজে নেন সেনেগালিজ এ মিডফিল্ডার।

২৮তম মিনিটে গোলের সুযোগ পেলেও ভাগ্য সহায় হয়নি সিটিজেনদের। রহিম স্টার্লিংয়ের দুর্দান্ত এক শট ক্রসবারে লেগে ফিরে আসার পর ফিরতি শটে বার্নান্দো সিলভাও একই কাজ করেন।

৩২তম মিনিটে জোয়াও ক্যানসেলোর বুলেট গতির শট ঝাপিয়ে রুখে দেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মা। ৩৭তম মিনিটে আবারও স্বাগতিকদের জালে দেয়াল হয়ে দাঁড়ান ইতালিয়ান এ তারকা। ফলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

বিরতির পর খেলতে নেমে আগের মতোই বল দখলে এগিয়ে থাকে সিটি। কিন্তু ফরাসি জায়ান্টদের রক্ষণদেয়াল কোনোভাবেই ভেদ করতে পারছিল না তারা। বারবার সুযোগ হাতছাড়া করতে থাকা সিটির জালে ৭৪তম মিনিটে পিএসজির হয়ে প্রথম গোলের দেখা পান লিওনেল মেসি। দুর্দান্ত এক গোল করে স্কোরলাইন দ্বিগুণ করেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি বক্সের সামনে এমবাপ্পের সঙ্গে পাস দেয়া নেয়ার সুযোগে দুর্দান্ত এক শটে সিটির জাল খুঁজে নেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।

শেষ মুহূর্তে পিছিয়ে থাকলেও আক্রমণ করতে পিছু হটেনি সিটিজেনরা। কয়েকটি ভয়ঙ্কর আক্রমণ করলেও আর গোলের দেখা পায়নি গার্দিওলার শিষ্যরা।

এই জয়ে ‘এ’ গ্রুপের হয়ে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পিএসজি। সমান ম্যাচে সমান পরিসংখ্যান নিয়ে দুইয়ে রয়েছে ক্লাব ব্রুজ। অপরদিকে ১ জয় ও ১ হার নিয়ে তিনে রয়েছে ম্যানসিটি। দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে আর বি লাইপজিগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023