শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘দেশান্তর’ সিনেমার লুকে দেখা দিলেন মৌসুমী-রুবেল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

সরকারি অনুদানের সিনেমা ‘দেশান্তর’। কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে নির্মিত হচ্ছে এই সিনেমা। পাঠকপ্রিয় এই উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এই চরিত্রে কাজ করছেন প্রিয়দর্শিনী মৌসুমী।

আর সিনেমাতে মৌসুমীর বিপরীতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আহমেদ রুবেলকে। তারা ছবিটিতে দম্পতি রুপে হাজির হবেন।

‘দেশান্তর’ সিনেমার শুটিং এরইমধ্যে শুরু করেছেন পরিচালক। সেই সেট থেকেই প্রকাশ হয়েছে মৌসুমী ও রুবেলের গ্রামীন দম্পতি সাজের লুক। সেটি বেশ নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সিনেমাটির নির্মাতা আশুতোষ সুজন জাগো নিউজকে তিনি বলেন, ‘করোনাকালীন সতর্কতার জন্য সরকারি স্বাস্থ্য বিধি যে আইন জারি আছে তা মেনেই শুটিং করছি আমরা। গাজীপুরের বিভিন্ন জায়গায় শুটিং করেছি। সামনে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে শুটিং।’

তিনি আরও বলেন, ‘এ মুহূর্তে তৃতীয় লটের কাজ চলছে। শিল্পীরা ইউনিউটের সবাই খুব সহযোগিতা করছেন। আশা করছি ভালো কিছু নিয়ে আসতে পারবো দর্শকের জন্য।’

জাগো নিউজকে অভিনেত্রী মৌসুমী বলেন, ‘এ ছবির প্রাণ হচ্ছে গল্পটি। অন্নপূর্ণা চরিত্রটিও দুর্দান্ত। এমন একটি চরিত্রে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ আছে, আনন্দ আছে। আশা করছি কাজটা শেষ করতে পারলে ভালো একটা সিনেমা পাবেন দর্শক।’

পরিচালক আশুতোষ সুজন জানান, তার ‘দেশান্তর’ ছবিতে রুবেল-মৌসুমীর পাশাপাশি আরও দেখা যাবে নানা প্রজন্মের পরিচিত অনেক প্রিয়মুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023