শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

আসছে ‘এক্সট্রাকশন’ এর দ্বিতীয় কিস্তি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

গেল বছরের মাঝামাঝি সময়ে নেটফ্লিক্সের নিজস্ব প্রযোজনায় নির্মিত হয়েছিলো সিনেমা ‘এক্সট্রাকশন’। মুক্তির প্রথম চার সপ্তাহে বিশ্বব্যাপী ৯৯ মিলিয়ন দর্শক সিনেমাটি দেখেছেন, যা নেটফ্লিক্সের ইতিহাসে রেকর্ড। চমক তৈরি করা এই সিনেমাটির দ্বিতীয় কিস্তি তৈরির গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিলো। অবশেষে নিশ্চিত হওয়া গেল, ক্রিস হেমসওর্থ অভিনীত এ সিনেমাটির নতুন পর্ব আসতে চলেছে।

‘এক্সট্রাকশন টু’ আসছে খুব শিগগিরই, এমন ঘোষণাই দিয়েছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। সিনেমাটির শেষ দৃশ্যের একটি টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স।

সেখানে বার্তা দেয়া হয়েছে, ঢাকার নদী বুড়িগঙ্গায় পড়ে যাওয়া ক্রিস হেমসওর্থ অভিনীত টাইলার চরিত্রটি মারা যায়নি। তিনি ফিরে আসছেন ‘এক্সট্রাকশন টু’-তে। গুলিবিদ্ধ হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়া টাইলারকে প্রকাশিত টিজারে নদীর তলদেশ থেকে উঠে আসতে দেখা গেল।

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, আগের সিনেমার মতোই ‘এক্সট্রাকশন টু’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন স্যাম হারগ্রেভ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন এবারেও ক্রিস হেমসওর্থ। প্রযোজক হিসেবে থাকছেন জো রুশো ও অ্যান্থনি রুশো।

তবে ‘এক্সট্রাকশন’র মতো এর সিক্যুয়েলেও বাংলাদেশের গল্প থাকছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023