শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

প্যারিসে ২০ লাখ টাকার ভাড়া বাসায় উঠছেন মেসি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার পর থেকেই প্যারিসে নিজের জন্য একটি ভাড়া বাসা খুঁজছিলেন লিওনেল মেসি। অবশেষে সেই কাঙ্ক্ষিত বাসা খুঁজে পেয়েছেন তিনি। এজন্য তাকে প্রতি মাসে ২০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় ২০ লাখ) গুণতে হবে। খবর মার্কা।

মার্কার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের বিলাসবহুল এলাকা নিউলি সুর সেইনে ২০ হাজার ইউরোতে মেসি তার পছন্দমতো একটি বাড়ি ভাড়া নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ লাখ টাকা। এই এলাকায়ই থাকেন ডি মারিয়া, লিয়ান্দ্রো প্যারেদেসরা। ফলে জাতীয় দল এবং ক্লাবের সতীর্থদের প্রতিবেশী হিসেবে পেতে যাচ্ছেন মেসি।
আপাতত ভাড়া বাড়িতে থাকলেও প্যারিসে স্থায়ীভাবে বাড়ি কেনার ইচ্ছা আছে মেসির। ইতোমধ্যে একটি বিলাসবহুল বাংলোবাড়ি পছন্দ করেছেন মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জো। সেই বাড়িটি পিএসজির অনুশীলন কেন্দ্র থেকে ১৫ মিনিটের দূরে। তবে সেই বাড়িটি কেনার প্রক্রিয়া কত দূর এগিয়েছে তা জানা যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023