গাবতলী(বগুড়া)প্রতিনিধি
বগুড়ার গাবতলীতে শতভাগ বয়স্ক ও বিধবা ভাতার জন্য ১৩ হাজার ৭ শত ২৫ জন অনলাইনে আবেদন করেছে। যাচাই বাছাইয়ের জন্য ভাতা বাস্তবায়ন সংক্রান্ত ইউনিয়ন কমিটিতে প্রেরন করেছে সমাজসেবা কার্যালয়। জানাগেছে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অগ্রাধিকারমূলক কর্মসূচির আওয়ায় চলতি ২০২১-২২ অর্থ বছর হতে দেশের সর্বাধিক দরিদ্রপ্রবণ ১৫০ টি উপজেলাকে এ তালিকার আওতায় আনা হয়েছে। শতভাগ ভাতার তালিকায় বগুড়া জেলার গাবতলী উপজেলাও রয়েছে। বয়স্ক ,বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কার্যক্রমের আওতায় আসছে। এখন থেকে এ উপজেলায় ভাতা পাওয়ার যোগ্য সকল মানুষ এ সুবিধা পাবেন। সমাজসেবা অফিস সূত্র জানায়, বয়স্ক পুরুষ ভাতাভোগীর বয়স জাতীয় পরিচয় পত্র অনুযায়ী ৬৫ বছর ও মহিলা ভাতাভোগীর ক্ষেত্রে ৬২ বছর হতে হবে। বিধবা বা স্বামী নিগৃহীতা মহিলার বেলায় বয়স প্রযোজ্য নয়। অনলাইনে আবেদন করার জন্য ৯ আগষ্ঠ থেকে ১০ সেপ্টেম্বর প্রর্যন্ত সময় ছিল। এর মধ্যে গাবতলী উপজেলার পৌরসভাসহ ১২টি ইউনিয়নে বয়স্ক ও বিধবা ,স্বামী নিগৃহীতা ১৩ হাজার ৭ শত ২৫ জন্য ভাতার জন্য আবেদন করেছে। গাবতলী পৌরসভায় ৬৩৮ জন, বালিয়াদিঘী ইউনিয়ন হতে ১০৩১ জন, দক্ষিনপাড়া ইউনিয়ন হতে ৭৩০ জন, দুর্গাহাটা ইউনিয়ন হতে ১৫৯৯ জন, গাবতলী সদর ইউনিয়ন হতে ৫৯২ জন, কাগইল ইউনিয়ন হতে ১০৩৪ জন, মহিষাবান ইউনিয়ন হতে ১৩৫২ জন, নারুয়ামালা ইউনিয়ন হতে ১০১৪ জন, নশিপুর ইউনিয়ন হতে ৭০৩ জন, নেপালতলী ইউনিয়ন হতে ২৩৩৭ জন, রামেশ^পুর ইউনিয়ন হতে ১১০৭ জন ও সোনারায় ইউনিয়ন হতে ১৫৮৮জন। এসব আবেদন যাচাই বাছায়ের জন্য ভাতা বাস্তবায়ন সংক্রান্ত ইউনিয়ন কমিটিতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হান্নান সরকার জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক কার্যক্রমের আওতায় অতি দরিদ্রপ্রবন ১৫০টি উপজেলায় শতভাগ ভাতা কর্মসূচি ঘোষনা করেছে। তার মধ্যে গাবতলী উপজেলা নিবার্চন করা হয়েছে। ইতিমধ্য আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। আবেদন গুলি যাচাই বাছায়ের জন্য ইউনিয়ন কমিটিতে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে উপজেলার নেপালতলী ইউনিয়নের চেয়ারম্যান এসএম লতিফুল বারী মিন্টু জানাই উপজেলা সমাজসেবা কার্যলয় থেকে ভাতার আবেদন তালিকা হাতে পেয়েছি। সঠিক যাচাই বাছাই করে যাদের পাওয়ার যগ্য তাদের তালিকা উপজেলা কমিটিতে পাঠানো হবে।