শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

হাসপাতালে থেকেই মেসিকে ‘স্যরি’ বললেন পেলে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

চলতি মাসের শুরুতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি রেকর্ড ভেঙে দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

ওই ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। তিনটি গোলই আসে মেসির পা ছুঁয়ে, অর্থাৎ হ্যাটট্রিক করেন ফুটবলের এ সময়ের মহাতারকা।

আর এই হ্যাটট্রিক দিয়েই লাতিন আমেরিকা অঞ্চলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে থাকা পেলেকে হটান মেসি। ফুটবলের কালো মানিকের ৭৭ গোলকে টপকে মেসি জমা করেন ৭৯।

নিজের রেকর্ড ভাঙা আর এতদিন পর মেসিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন পেলে। দেরিতে অভিনন্দন জানানোর জন্য দুঃখ প্রকাশও করলেন মেসির কাছে।

এই দেরির জন্য অবশ্য পেলের শারীরিক অসুস্থতা দায়ী। ওই সময় শরীরটা ভালো ছিল না পেলের। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। গত ৩১ আগস্ট থেকে হাসপাতালের বিছানায়ই তিনি।

এবার একটু সুস্থ হতেই আর্জেন্টাইন অধিনায়ককে শুভেচ্ছা জানাতে ভোলেননি পেলে। আর হাসপাতালের বিছানায় শুয়েই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসির সেই হ্যাটট্রিক উদযাপনের একটি ছবি পোস্ট করেছেন পেলে। ক্যাপশনে লিখেছেন— ‘দেরি করে ফেলায় আমি দুঃখিত (স্যরি) মেসি। যাই হোক, চলতি মাসের শুরুতে আরেকটি রেকর্ড ভাঙার জন্য তোমাকে অভিনন্দন জানানোর সুযোগ হাতছাড়া করতে চাই না। তোমার ফুটবলীয় প্রতিভা অসাধারণ! আশা করি তুমি নেইমার ও এমবাপ্পের পাশে থেকে আরও অনেক কিছু জিতবে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023