শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

৬ গোলের ম্যাচে লিভারপুলকে চমকে দিলো ৭৪ বছর পর ফেরা ক্লাব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডের শীর্ষ লিগে ৭৪ বছর পর ফেরা এক ক্লাব রীতিমত চমকে দিলো ইপিএলের টেবিল টপার লিভারপুলকে।

দুইবার এগিয়ে গিয়েও জিততে পারলো না লিভারপুল। শনিবার রাতে ছয় গোলের রোমাঞ্চকর এক লড়াইয়ে ব্রেন্টফোর্ডের মাঠ থেকে ৩-৩ গোলে ড্র নিয়ে ফিরেছে ইয়ুর্গেন ক্লপের দল।

আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। প্রথমে এগিয়ে যায় ব্রেন্টফোর্ডই। ২৭ মিনিটে ইভান টনির পাস থেকে বল পেয়ে বাঁ পায়ের টোকায় জাল খুঁজে নেন ইথান পিনক।

তিন মিনিট পরই সমতায় ফেরে লিভারপুল। জর্ডান হেন্ডারসনের ক্রসে বক্সের মুখে দারুণ হেডে বল জালে পাঠান জটা। ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।

৫৪তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ফাবিনিয়োর ক্রসে কাছ থেকে গোলরক্ষককে বোকা বানান সালাহ, তুলে নেন ক্লাবের হয়ে নিজের শততম গোল। রেফারি প্রথমে অফসাইডের বাঁশি বাজালেও ভিআরে বদলায় সিদ্ধান্ত।

৬৩ মিনিটে জানেল্টের গোলে সমতায় ফেরে ব্রেন্টফোর্ড। চার মিনিটের মাথায় কুর্তিস জোনস ফের লিভারপুলকে এগিয়ে দেন। তবে ৩-২ গোলের লিড ধরে রাখতে পারেনি অলরেডরা।

৮২ মিনিটে উইসা সমতায় নিয়ে আসেন স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায়ই মাঠ ছেড়েছে দুই দল।

এই ড্রয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ৬ ম্যাচে ৪ জয় ২ ড্রয়ে ১৪ পয়েন্ট তাদের। ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ড এখন নয় নম্বরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023