শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ফের ভারতে কোচ হলেন ডেভ হোয়াটমোর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

নেপাল জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পর ভারতে ফিরলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ ডেভ হোয়াটমোর। চলতি ২০২১-২২ ক্রিকেট মৌসুমে ভারতের রাজ্য দল বারোদার হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন এ বর্ষীয়ান কোচ।

গত মৌসুমেই বারোদার ক্রিকেট পরিচালক হিসেবে চুক্তি করেছিলেন হোয়াটমোর। কিন্তু করোনাভাইরাসের কারণে ভিসা সংক্রান্ত জটিলতায় দলের সঙ্গে যোগ দিতে পারেননি। মাঝের সময়টায় কাজ করেছেন নেপাল জাতীয় দলের সঙ্গে।

এবার পুনরায় ফিরলেন ভারতের ক্রিকেটে। তিনি বেশ লম্বাসময় ধরেই ভারতের ঘরোয়া ক্রিকেটে কোচিং করাচ্ছেন। ২০১৭-১৮ মৌসুমে কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্ব নেন হোয়াটমোর।

তার দায়িত্বকালে ২০১৮-১৯ মৌসুমে প্রথমবারের মত রঞ্জি ট্রফিতে সেমি ফাইনাল খেলে কেরালা। তিন বছর কেরালার দায়িত্বে ছিলেন তিনি। এর বাইরে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেরও কোচ ছিলেন তিনি।

কোচ হিসেবে হোয়াটমোরের সর্বোচ্চ সাফল্য সন্দেহাতীতভাবেই ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়। তার অধীনেই নিজেদের প্রথম ও একমাত্র বিশ্বকাপ জিতেছিল শ্রীলঙ্কা। এর বাইরে ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি। হোয়াটমোরের সময়েই বড় দলগুলোকে হারানোর সাহস দেখাতে পেরেছিল টাইগাররা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023