শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ইংলিশ ক্লাবের ফুটবলারদের নিয়েই ব্রাজিল দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

চলতি মাসের শুরুর দিকে ম্যাচ শুরুর ৫ মিনিট পর বন্ধ করে দেয়া হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সুপার ক্লাসিকো। কারণ ছিলো আর্জেন্টিনা দলে থাকা চার ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার। কোয়ারেন্টাইনজনিত জটিলতার কারণে তাদের খেলতে দেয়নি ব্রাজিল স্বাস্থ্য বিভাগ।

সেই ম্যাচটি এখনও স্থগিতই রয়েছে। সিদ্ধান্ত হয়নি কবে মাঠে গড়াবে ম্যাচটি। এর মধ্যেই চলে এলো নতুন আন্তর্জাতিক সূচির খেলা। আগামী ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচ খেলবে ব্রাজিল ফুটবল দল। সেই তিন ম্যাচের জন্য ঘোষিত দলে এবারও ইংল্যান্ডে খেলা ফুটবলারদের রেখেছেন ব্রাজিল কোচ তিতে।

সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে ইংলিশ লিগের ৯ ফুটবলারকে দলে নিয়েছিলেন তিতে। কিন্তু তাদের কাউকেই পাননি তিনি। খেলতে হয়েছে ইংলিশ ক্লাবের ফুটবলারদের ছাড়াই।

এবারও যে ইংল্যান্ড থেকে আসা ফুটবলারদের কোয়ারেন্টাইন ঝামেলা কেটে গেছে, তা নয়। তবু সেই আশা নিয়েই মূলত ইংল্যান্ডে খেলা ৮ ফুটবলারকে নিয়ে দল গড়েছেন তিতে। লিভারপুলের ২, ম্যানচেস্টার সিটির ২, চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম হটস্পার ও লিডস ইউনাইটেডের একজন করে খেলোয়াড় দলে নিয়েছেন তিনি।

আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলার মাঠে খেলবে ব্রাজিল। এর তিন দিন পর তারা খেলবে কলম্বিয়ার মাঠে। আর ১৪ অক্টোবর এ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠে খেলবে উরুগুয়ের বিপক্ষে। এখন পর্যন্ত আট ম্যাচ খেলে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল, ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন মোরায়েস (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গুইলেরমো আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), এডের মিলিটাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এডেনিলসন (ইন্টার নাজিওনাল), জার্সন (মার্সেই), লুকাস পাকুয়েতা (অলিম্পিক লিয়ন), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), অ্যান্তোনি (আয়াক্স), রাফিনহা (লিডস ইউনাইটেড), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), ম্যাথিউজ কুনহা (হের্টা বার্লিন), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023