শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

অবশেষে শেষ হলো ‘হৃদিতা’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ছবিটি নিয়ে কম জল ঘোলা হয়নি। গল্পের কপিরাইট, নায়িকা বদল হওয়া নিয়ে বেশ ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়েছে ‘হৃদিতা’-কে। আশার কথা হলো ছবিটির নির্মাণ কাজ শেষ হয়েছে। টাঙ্গুয়ার হাওরে শুটিংয়ের মধ্য দিয়ে এর দৃশ্যধারনের পর্ব সমাপ্ত হয়েছে।

আনিসুল হকের ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে ছবিটি সরকারি অনুদানে নির্মাণ করেছেন ইস্পাহানি আরিফ জাহান।

ছবির একটি গানের শুটিং বাকি ছিলো। সেটা শেষ করতে নায়ক এবিএম সুমন ও নায়িকা পূজা চেরীকে নিয়ে গত ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যান পরিচালকরা। বেশ উপভোগ্য লোকেশনে মজা করে শুটিং শেষ করেছেন বলে জানান পূজা।

এতদিন ভিডিও ব্লগে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য দেখেছেন পূজা। এবার দেখলেন সরাসরি উপস্থিত হয়ে। বললেন, ‘এমন সুন্দর জায়গা দেখেই নিজের ভেতরে প্রশান্তি চলে এসেছে। গানের শুটিংয়ে এখানে এলেও মনে হচ্ছে পিকনিকে এসেছি। শুটিংয়ের ফাঁকে উপভোগ করেছি সময়টা, জায়গাটা। মাকে সঙ্গে নিয়ে এসেছি। তিনিও খুব এনজয় করলেন জায়গাটা।’

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানের ছবি ‘হৃদিতা’ নিয়ে পরিচালক যুগল পরিচালক ইস্পাহানি আরিফ জাহান জানান, আপাতত ‘হৃদিতা’র শুটিং শেষ। এখন এডিটিং প্যানেলে কিছু প্যাচওয়ার্ক থাকলে সেটার শুট করতে হবে।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই ‘হৃদিতা’ মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023