শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রযোজকেরা কেন কথা রাখেননি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বিধিনিষেধ শেষ হয়েছে এক মাসের বেশি। নতুন নতুন কাজ নিয়ে সচল টিভি, ওটিটি ও সংগীতাঙ্গন। কিন্তু বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম সিনেমায় এখনো কোনো প্রাণ নেই। বেশ কিছু হল খুলেছে সত্য, কিন্তু নতুন কোনো ছবি নেই। পুরোনো ছবি নিয়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হলগুলো। অথচ গত প্রায় দেড় বছরে ১৫ থেকে ২০টি নতুন ছবি মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে। এর মধ্যে ডজনখানেকই বড় বাজেটের ছবি। মিশন এক্সট্রিম, মিশন এক্সট্রিম ২, অপারেশন সুন্দরবন, শান, বিক্ষোভ, বিদ্রোহী, অন্তরাত্মা, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, পাপপুণ্য, হাওয়া প্রভৃতি। চলচ্চিত্রের মানুষেরা মনে করেন, সিনেমার মন্দাকালে এসব ছবি মুক্তি পেলে অনেকটাই সচল হতো চলচ্চিত্রাঙ্গন।

বড় বাজেটের এসব ছবির অনেক প্রযোজকই জুলাই মাসে বলেছিলেন, বিধিনিষেধ শেষ হলে ঈদের পরপরই পর্যায়ক্রমে ছবিগুলো মুক্তি দেওয়া হবে। কিন্তু ঈদের পর প্রায় দুই মাস পার হয়ে গেল, একটি ছবিও মুক্তি পায়নি। কেন কথা রাখেননি প্রযোজকেরা?

মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম ২ ছবি দুটির অন্যতম প্রযোজক সানি সানোয়ার জানান, ইচ্ছা থাকলেও ঈদের পরপরই মুক্তি দেওয়া সম্ভব হয়নি। কারণ, পরিবেশ বুঝে মুক্তি না দিলে ছবি দুটি থেকে বড় অঙ্কের লোকসান হতে পারে। তিনি বলেন, ‘আমাদের ছবিতে দর্শক হিসেবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটা অংশ পাওয়ার সম্ভাবনা আছে। ভেবেছিলাম আরও আগেই কলেজ–বিশ্ববিদ্যালয় খুলে যাবে। সেটা হয়নি। সে কারণে আরেকটু সময় নিয়েছি। ছবি দুটির সহপ্রযোজকের সঙ্গে আলাপ শেষ করেছি। আগামী ৩ ডিসেম্বর মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ছবিটা।

অপারেশন সুন্দরবন ছবির পরিচালক দীপংকর দীপনও কথা রাখেননি। তিনি বলেন, ‘শুটিংয়ের সময়ই ঘোষণা দিয়েছিলাম ,ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেব। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ঈদের পরপর মুক্তি দেওয়ার কথা বলেছিলাম। তা–ও পারলাম না। কারণ, ছবির প্রযোজক নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন, আগামী বছর জানুয়ারি মাসে ছবিটি মুক্তি দেবেন। প্রযোজকের ওপর তো আমার হাত নেই।’ এই পরিচালক নিজেও মনে করেন, সিনেমা হল বাঁচাতে নিয়মিত ছবি মুক্তি দেওয়ার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ‘উভয় সংকটে আছি আমরা। নতুন নতুন ছবির অভাবে হল বাঁচানো যাচ্ছে না। আবার এই পরিস্থিতিতে বড় বাজেটের নতুন ছবি মুক্তি দেওয়াটাও বড় রকমের লোকসানের ঝুঁকিতে পড়া।’

কথামতো শান ছবিটিও যথাসময়ে মুক্তি পায়নি। এ ব্যাপারে কথা বলার জন্য ছবিটির প্রযোজকের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। পরে ছবির পরিচালক এম এ রাহিম বলেন, ‘বিধিনিষেধের কারণে কলকাতায় ছবির পোস্ট প্রডাকশনের কাজ আটকে গিয়েছিল। সঠিক সময়ে কাজ শেষ করা যায়নি। কাজ শেষ করে গেল সপ্তাহে মাত্র দেশে এসেছি। এখন নতুন করে আবার মুক্তির সময় নির্ধারণ করতে হবে।’

বিধিনিষেধ শেষে বিক্ষোভ ও বিদ্রোহী ছবি দুটিও মুক্তি পাওয়ার কথা ছিল। এ ব্যাপারে ছবি দুটির প্রযোজক সেলিম খান বলেন, ‘বলেছিলাম, কিন্তু পরিস্থিতি এখনো স্বাভাবিক মনে হচ্ছে না। এ কারণে আর ঝুঁকি নিইনি। তবে বুবলি, রোশান ও নিরব অভিনীত মাঝারি বাজেটের আরেকটি ছবি চোখ ১ অক্টোবর মুক্তি দিচ্ছি। ভালো সাড়া পেলে বড় বাজেটের ছবিগুলোও পরপরই মুক্তি দিয়ে দেব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023