শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

মালিঙ্গার অবসরে যে কারণে খুশি তামিম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
সম্প্রতি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলংকা দলের কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। পেস আক্রমণে ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাওয়ানো মালিঙ্গার এই অবসরে বিশ্ব ক্রিকেটজুড়ে স্তুতির জোয়ার বয়ে যায়।

অনেকেই মালিঙ্গার প্রশংসা করে ক্রিকেটে তার ভূরি ভূরি রেকর্ড-পরিসংখ্যান তুলে ধরেন। বেদনার সুর বেজে ওঠে তাদের কণ্ঠে। তবে সেই দলে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। মালিঙ্গার অবসরে তিনি উল্টো খুশিই হয়েছেন।

রোববার সন্ধ্যায় ধারাভাষ্যকার ও শ্রীলংকার সাবেক তারকা রাসেল আর্নল্ডের শো ‘চিলিং উইথ রাসেল’-এ এমনটাই জানালেন তামিম। উল্লেখ্য, লঙ্কান পেস কিংবদন্তির বলে কম ভোগান্তির শিকার হননি তামিম। মালিঙ্গার শেষ ওয়ানডে ম্যাচেই দুর্দান্ত ইয়র্কারে শূন্য রানে আউট হন তামিম। প্রথম ওভারেই আউট হন তিনি।

সব মিলিয়ে ১৩ আন্তর্জাতিক ম্যাচে মালিঙ্গার মুখোমুখি হয়েছেন তামিম। এরমধ্যে পাঁচটি ওয়ানডেতেই মালিঙ্গার বলে আউট হয়েছেন তিনি। এরমধ্যে তিনবারই শূন্য রানে। পাঁচ আউটের চারবারই বোল্ড হয়েছেন মালিঙ্গার দ্রুতগামী বলে।

শোয়ে সেই কথাগুলো তামিম ইকবালকে মনে করিয়ে দেন এক দর্শক।

তখন বাংলাদেশের ড্যাশিং ওপেনার হেসে দিয়ে বলেন, ‘বিশ্বজুড়ে অনেকে মালিঙ্গার অবসর নিয়ে দুঃখ পেয়েছে। আমি তাদের মধ্যে নই। আমি বেশ খুশি যে, সে অবসর নিয়েছে। কারণ ওই ইয়র্কারগুলো খেলা মোটেও মজার ছিল না, নিশ্চিত করে বলতে পারি! আমি খুশি যে, তার মুখোমুখি আর হতে হবে না। ওই ইয়র্কারগুলো, ইনসুইঙ্গিং ইয়র্কারগুলো করে সে আমাকে আউট করেছে বেশ কবার। আমি তাকে শুভকামনা জানাই পরের অধ্যায়ের জন্য।’

এমন বক্তব্য দিয়ে পরে মালিঙ্গার ভূয়সী প্রশংসা করতে কার্পণ্য করেননি তামিম।

তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন বোলার ছিলেন মালিঙ্গা। সবাই একমত। শ্রীলংকার দারুণ একজন খেলোয়াড় তিনি। যখনই আমি তার বিপক্ষে খেলেছি, দেখেছি তাকে হৃদয় উজাড় করে খেলতে। সত্যিকার অর্থেই চ্যাম্পিয়ন বোলার। ’

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023