শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত বেড়েছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

টানা দুইদিন করোনায় মৃত্যুশূণ্যের পর বগুড়ায় আবারও দুইজনের প্রাণহানি ঘটেছে। তারা হলেন- সদরের মালেকা বেগম(৭২) এবং সাইদুজ্জামান(৬৫)। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২৩৭ নমুনায় আরও ২২জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ২৮ শতাংশ। যা গতকাল ছিল ৪ দশমিক ৮৭শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার মোট ২৩৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৯জন এবং এন্টিজেন পরীক্ষায় ৩জন করোনা পজিটিভ ছিলেন। নতুন আক্রান্ত ২২জনের মধ্যে সদরে ১৯ এবং বাকি তিনজন গাবতলী, ধুনট ও শেরপুরের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৩৮৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৬৮২ এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৩৫জন। এছাড়া ৭০জন চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023