শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কিছু মানুষের কাজই সমালোচনা করা: জ্যাকুলিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ক’দিন আগেই মুক্তি পেয়েছে জ্যাকুলিনের ‘ভুত পুলিশ’ সিনেমাটি। ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে তিনি, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর ও সাইফ আলী খানের সঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন। এছাড়া বর্তমানে তার হাতে রয়েছে ‘সার্কাস’ ও ‘বচ্চন পান্ডে’ সিনেমাগুলো। তবে সিনেমার খবরের বাইরে তাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক মন্তব্য দীর্ঘ সময় ধরেই চলছে।

তার হিন্দি উচ্চারণ, চেহারাসহ বিভিন্ন বিষয়ে বাজে মন্তব্য করছেন অনেকেই। এতদিন বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন তিনি। তবে বিষয়টি তিনি স্বাভাবিকভাবে নিয়ে নিজের উন্নতি করার কথা বলেছেন জ্যাকুলিন। এছাড়া আলোচনায় নিজের প্রথম প্রেম নিয়েও কথা বলেছেন তিনি।

জ্যাকুলিন বলেন, ‘কিছু মানুষের কাজই সমালোচনা করা। এটা তাদের মন-মানসিকতার ওপর নির্ভর করে। তবে আমি বিষয়টি ইতিবাচকভাবে নিয়ে নিজের উন্নতির চেষ্টা করছি। যদিও তাদের এমন সমালোচনা আমাকে ব্যথিত করে। মাঝে মাঝে তো অনেক বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তবু চেষ্টা করি বিষয়গুলো এড়িয়ে চলার।’ নিজের প্রথম ভালোলাগা নিয়ে তিনি আরো জানান, স্কুল জীবনে প্রথম একটি ছেলের প্রেমে পড়েছিলেন। এছাড়া ‘টাইটানিক’ সিনেমা দেখার পর লিওনার্দো ডিক্যাপ্রিওর প্রেমে পড়েন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023