শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

ফের আইসিইউতে পেলে, ‘চিন্তার কিছু নেই’ বলছেন মেয়ে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

হাসপাতালের সঙ্গে সম্পর্কটা যেন ছিন্নই করতে পারছেন না ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। সফলভাবে কোলন টিউমার অপসারণের পরেও হাসপাতালেই থাকতে হচ্ছে তাকে। শুধু তাই নয়, আইসিইউ (ইন্টেন্সিভ কেয়ার ইউনিট) থেকে ছাড়া পাওয়ার পর আবার তাকে নেয়া হয়েছে আইসিইউতে।

তবে এবার গুরুতর কোনো কারণ নয় বলে জানিয়েছেন পেলের কেলি নাসিমেন্তো। বিশ্বব্যাপী নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বিবিসিকে হাসপাতাল কর্তৃপক্ষও নিশ্চিত করেছে, মূলত সতর্কতাস্বরুপ পুনরায় আইসিইউতে নেয়া হয়েছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে।

টিউমারের সফল অপারেশনের পর মঙ্গলবার আইসিইউ থেকে ছাড়া পেয়েছিলেন ৮০ বছর বয়সী পেলে। পরে ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়, অ্যাসিড রিফ্লাক্সের কারণে পেলেকে পুনরায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

এই খবরের পর স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে পেলে ভক্তদের মধ্যে দেখা দেয় উৎকণ্ঠা, সবাই জানতে চান কেমন আছেন পেলে? সবাইকে আশ্বস্ত করেছেন পেলের মেয়ে কেলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে লিখেছেন, ভালো আছেন তার বাবা।

বাংলাদেশ সময় শুক্রবার দিনগত রাতে তোলা ছবির ক্যাপশনে কেলি লিখেছেন, ‘আমি জানি না, বাইরে কী কী গুঞ্জন চলছে। তবে আমার মেসেজ বক্সে অনেক মানুষই খোঁজ নিচ্ছেন। সবাই চিন্তা করছেন সেসব গুঞ্জন শুনে। আমরা মানুষের চিন্তা আরও বাড়াতে চাই না।’

‘ছবিটি এই মাত্র তোলা। তার (পেলে) গায়ে ভেস্ট পরা এবং সান্তিস্তায় অনেক ঠাণ্ডা, যা তাকে কষ্ট দেয়। তিনি ভালোভাবে সুস্থ হচ্ছেন এবং স্বাভাবিক আছেন। গতকাল বাবা কিছুটা ক্লান্ত ছিলেন। তাই এক পা পিছিয়েছিলেন। আজ তিনি দুই ধাপ এগিয়ে গেছেন। হাসপাতালের সবাইকে অনেক ধন্যবাদ। তারা দুর্দান্ত কাজ করছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023