শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

তালাক না দিয়েই মাহিকে বিয়ে, মামলা করবেন আগের স্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বেশ চমকপ্রদভাবে ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে দ্বিতীয় বিয়ে করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি। পাত্র ব্যবসায়ী-রাজনৈতিক নেতা রাকিব সরকার। তিনি গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য। মাহি ও রাকিব দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। মাহির সঙ্গে তার সাবেক স্বামী অপুর ডিভোর্স হলেও রাকিব তার স্ত্রীকে ডিভোর্স দেননি।

বিষয়টি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়ে রাকিবের স্ত্রী বলেন, রাকিব আমাকে না জানিয়েই বিয়ে করেছে। প্রয়োজনে মামলা করব।

এর আগে ২০১৬ সালে জমকালো আয়োজনে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। এর কয়েক বছর পর গত মে মাসে মাহি নিজেই ফেসবুকে অপুর সাথে তার বিবাহবিচ্ছেদের খবর জানান। বিভিন্ন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এরপর থেকেই ঢালিউড এই অভিনেত্রীর দ্বিতীয় বিয়ের গুঞ্জন শুরু হয়।

মাহির দ্বিতীয় স্বামী রাকিব সরকার গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের ছোট ভাই। রাকিব ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সদস্য ছিলেন।

বর্তমানে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য রাকিব সরকার।

এছাড়াও বিভিন্ন ব্যবসায় জড়িত রাকিব। গাড়ির শো-রুম, পরিবহন, রিসোর্ট, কাঁচামালের আড়ৎ, জমিসহ আরো অনেক ব্যবসার সঙ্গে যুক্ত তিনি।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023