শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ছেলের গোল দেখেই মারা গেলেন বাবা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
ছেলে যখন ফুটবলের হয়ে প্রথম গোল করে উচ্ছ্বাস প্রকাশ করছে তখন হাসপাতালে শয্যাশায়ী বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন।

এমনই হৃদয়বিদারক বাস্তবতাকে মেনে নিতে হয়েছে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার নাথান আককে। নেদারল্যান্ডসের জাতীয় দলের খেলোয়াড়ও তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে গোলোৎসবে মাতে ম্যানচেস্টার সিটি। আরবি লাইপজিগকে ৬-৩ গোলে হারিয়েছে তারা।

এদিন ম্যাচের ১৬তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আকে। তার ওই কীর্তি দেখেছিলেন ক্যান্সারে আক্রান্ত বাবা ময়েজ। এরপরই মারা যান তিনি।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এমনটাই জানিয়েছেন সিটি তারকা আকে।

সদ্য প্রয়াত বাবাবে উদ্দেশ্য করে ইনস্টাগ্রামে আকে লিখেছেন, ‘আমি জানি আপনি আমার সঙ্গে আছেন। সবসময় আমার হৃদয়ে থাকবেন। এই গোলটা আপনার জন্য, বাবা।’

ভক্ত-অনুরাগীদের উদ্দেশ্যে আকে লিখেছেন, ‘গতকাল কিছু কঠিন সময়ের পর আমি চ্যাম্পিয়ন্স লিগে গোল করলাম। আর এর কয়েক মিনিট পরই বাবা মারা গেছেন। তখন আমার মা ও ভাই পাশে ছিল। আমার মনে হয় এটাই অর্থবহ, আমাকে খেলতে দেখলে সবসময় বাবা আনন্দিত হতো আর গর্ব অনুভব করত। গত কয়েক সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন। আমার বাবা খুব অসুস্থ ছিলেন আর কোনো চিকিৎসাও সম্ভব ছিল না। আমি খুব ভাগ্যবান যে আমার বাগদত্তা, পরিবার ও বন্ধুদের কাছ থেকে সমর্থন পেয়েছি।’ গত বছরের আগস্টে ৪১ মিলিয়ন ইউরোতে ডিফেন্ডার নাথান আককে বোর্নমাউথ থেকে কিনে নেয় ম্যানসিটি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৬ ম্যাচ খেলে ২ গোল করেছেন আকে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023