শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বড়পুকুরিয়া কয়লা খনির ৫ কর্মকর্তা বরখাস্ত, ৩৪ জনকে শোকজ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

সরকারি চাকরির বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে পাঁচ কর্মকর্তাকে ১০ কার্যদিবসের জন্য বরখাস্ত , ১০ কর্মকর্তার নামে বিভাগীয় মামলা এবং ৩৪ জনকে শোকজ করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কামরুজ্জামান খান বিষয়টি নিশ্চিক করে বলেন, বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ আদেশ জারি করা হয়েছে।

তিনি বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পর বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

কয়লা খনির উপ-ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান নুর, সহকারী ব্যবস্থাপক শিবলি, সহকারী ব্যবস্থাপক ফয়সাল মাহমুদ ও সহকারী ব্যবস্থাপক সুশান্ত কুমার নামে পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত (১০ কার্যদিবসের জন্য) করা হয়েছে বলে জানা যায়।

খনি সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতিতে কয়লার খনির প্রধান গেট বন্ধ ও লকডাউনে রাখা হয় গত ২০২০ সালের ২৬ মার্চ থেকে। কিন্তু খনিতে যাতায়াতকে কেন্দ্র করে চলতি মাসের ১ সেপ্টেম্বর খনির নিরাপত্তা বিভাগের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। এরপর কোভিড-১৯ ব্যবস্থাপনার বিরুদ্ধে ও সরকারি আদেশ অমান্য করে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মিছিল-মিটিংয়ের অভিযোগ উত্থাপিত হয়। অভিযোগের বিষয়টি পরে কয়লা খনি কর্তৃপক্ষ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করেই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এ ব্যবস্থা। তবে খনির অফিসিয়াল কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023