বিনোদন ডেস্ক
মার্সিডিজ ব্র্যান্ডের নতুন একটি গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন, যেটার দাম প্রায় ২ কোটি ৪৩ লাখ রুপি।
শুক্রবার দিনেশ ভিজনের ম্যাডক ফিল্মসের অফিসের সামনে মার্সিডিজ মেব্যাচ গাড়ি থেকে নামতে দেখা গেছে কৃতিকে। সেই সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হয়েছেন অভিনেত্রী।
জানা গেছে, সম্প্রতি মুক্তি পাওয়া ‘মিমি’ ছবিটি সাফল্যের পর নিজেকে নিজেই এই দামি উপহার দিয়েছেন অভিনেত্রী।
মার্সিডিজ মেবিচ জিএলএ ৬০০ এই গাড়িটি বলিউডে আয়ুষ্মান খুরানা ও রণবীর সিং এরও আছে।
কৃতি শ্যানন বর্তমানে ‘ভেদিয়া’ ছবির কাজ করছেন। এই ছবিতে তাকে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে। এছাড়াও তার হাতে আছে প্রভাস এবং সাইফ আলি খানের বিপরীতে ‘আদিপুরুষ’।