শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মার্কিন র‌্যাপারকে রক্তাক্ত করে কপালে বসানো ১৭৫ কোটির হিরা চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

আমেরিকান র‌্যাপ তারকা লিল উজি ভার্ট কপালের মাঝখানে অস্ত্রোপচার করে বসিয়েছিলেন ১৭৫ কোটি টাকার গোলাপি রঙের হিরা। মূলত শখ করেই তিনি ১১ ক্যারেটের সেই হিরা কিনে কপালে বসিয়েছিলেন। তবে কপাল কেটে সেই হিরে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন ওই র‌্যাপার। খবর সিএনএনের।

জানা গেছে, হিরাটির দাম মূল্য ২৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৭৫ কোটি টাকা)। মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে সম্প্রতি শো করতে গিয়েছিলেন র‌্যাপার লিল উজি ভার্ট। সেখানে দর্শকদের মাঝে নেমে আসেন তিনি। তখনই অনুরাগীরা তাকে ঘিরে ধরেন। লিল উজির অভিযোগ, ভক্তদের মধ্যে কেউ তার কপালের থেকে হিরা চুরি করে নিয়েছেন। যার ফলে রক্তাক্ত হন তিনি।

এই র‌্যাপারের ভাষ্য, মূল্যবান এই হিরা যেন কেউ চুরি করতে না পারে, সেই জন্যই কপালে অস্ত্রোপচার করে বসিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ২০১৭ সালে বহু মূল্যবান এই হিরাটিকে কিনেছিলেন লিল উজি, হিরাটির বিমাও করেন। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অস্ত্রোপচার করে তা কপালেও বসিয়েছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023