শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বাবার পরিচয় ছাড়াই বড় হবে নুসরাতের ছেলে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
কলকাতার সাংসদ নায়িকা নুসরাত জাহান মা হয়েছেন। গত ২৬ আগস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। ছেলের নাম রেখেছেন ঈশান। নুসরাতের মাতৃত্বকালীন পুরো সময় পাশে ছিলেন তার বিশেষ বন্ধু যশ।

তবে তার সন্তানের বাবার নাম এখনো প্রকাশ করেননি। সে নিয়ে আলোচনার শেষ নেই। নুসরাত সিঙ্গেল মাদার হিসেবেই ছেলের দায়িত্ব পালন করে যেতে চান।

নায়িকা জানিয়েছেন, ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নিয়ম মেনে যে কোনো ‘সিঙ্গেল মাদার’ তার নিজের পরিচয়ে সন্তানের জন্মসনদ বের করতে পারেন। পৌরসভার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন নুসরাতকে।

ছেলের জন্মসনদে শুধু মায়ের নাম রাখতে হলে কী করতে হবে তা জানতে কলকাতা পৌরসভায় হাজির হয়েছিলেন নুসরাত। সঙ্গে ছিলেন তার ‘বিশেষ বন্ধু’ অভিনেতা যশ দাশগুপ্ত। পৌরসভায় গিয়ে ছেলে ঈশানের জন্মসনদে অভিভাবক হিসেবে শুধু মায়ের নাম রাখার কথা জানান নুসরাত।

তখন পৌরসভার কর্মকর্তারা জানান, নুসরাত চাইলে সিঙ্গেল মাদার পরিচয়ে সন্তানের অভিভাকত্ব নিতে পারেন। সে অনুযায়ীই ব্যবস্থা হচ্ছে বলে জানা গেছে।

সেই কাজ শেষে নুসরাত ও যশ দুজনই করোনা প্রতিরোধের টিকার প্রথম ডোজ নিয়েছেন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023