শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিয়ে করছেন সুশান্তের সাবেক প্রেমিকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন প্রয়াত ভলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে। সুশান্তের সঙ্গে ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরে সুশান্তর সঙ্গে প্রেমে জড়িয়ে যান তিনি। সুশান্তের মৃত্যুর পর বিপুল আলোচনায় উঠে আসে তার নাম।

অঙ্কিতা বিয়ে করতে যাচ্ছেন প্রেমিক ভিকি জৈনকে। একপ্রকার মুখ ফসকেই সে কথা ফাঁস করে দিয়েছেন অঙ্কিতার সহ-অভিনেতা শাহির শেখ। তার বিয়ের খবর নিয়ে এর আগেও নানা রকম গুঞ্জন শোনা গিয়েছিল মুম্বাইয়ের টেলিভিশন পাড়ায়।

অঙ্কিতা অবশ্য ব্যাপারটি অস্বীকার করেছেন। শাহিরকে থামিয়ে দিয়ে তিনি বলেন, ‘সে রকম কোনো পরিকল্পনা নেই। আমি এখনই নতুন কিছু করছি না। তবে আগামী ফেব্রুয়ারি মাসে নতুন একটি পরিকল্পনা আছে।’

তিন বছর হলো প্রেম করছেন অঙ্কিতা। গত মে মাসে আরেক সাক্ষাৎকারে ভিকি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন, বিয়ের চিন্তাভাবনা করছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023