মহাস্থান (বগুড়া) প্রতিনিধি
শুক্রবার (১০ই সেপ্টেম্বর) বিকালে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের ভান্ডারপাইকা শেখ মুজিব উচ্চ বিদ্যালয় কক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ শেখেরকোলা ইউনিয়ন শাখার বর্ধিত সভা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মির্জা হাকিম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক মোখলেছার রহমান ডিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য ও সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু। এসময় তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দলীয় প্রার্থী নৌকা মার্কা যাকে দিবেন আমরা তার হয়ে কাজ করবো। নির্বাচনে নৌকা মার্কার জয়লাভ করতে আমরা সব সময় এক সাথে মাঠে থাকবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু, নজমুল হক বকুল, মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এ্যাডঃ জাহাঙ্গীর হোসেন ফিট, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মাসুম, ইউপি সদস্য জহুরুল ইসলাম, বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি প্রভাষক সজিবুল ইসলাম সবুজ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আশরাফুল আলম রবিন।
এসময় উপস্থিত ছিলেন প্রবীণ নেতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক কামাল হোসেন, ইউপি সদস্য এমদাদুল হক, শহিদুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রঞ্জু হোসেন তোজাম, আওয়ামীলীগ নেতা মোজাহিদুল ইসলাম রানু, সওদাগর সাহিন আলী, রহমান বাবু, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফ সুইট, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস, ওয়ার্ড যুবলীগ সভাপতি জালাল উদ্দিন জালু, সোহেল রানা, নাফিউল ইসলাম রানা সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ । বর্ধিত সভায় আগামী ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী চুরান্ত করতে নেতৃবৃন্দ মতামত ব্যাক্ত করেন। সকলের পরামর্শের ভিত্তিতে নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতিক (নৌকা) প্রতাশী আবেদনকারীদের মধ্য থেকে ৩ জনকে মনোনীত করা হয়। এবং আলোচনা
শেষে তিন জন প্রতিক প্রতাশীর নাম ঘোষণা করেন দলের সভাপতি মির্জা হাকিম মন্ডল। মনোনয়ন প্রতাশীরা ১. বর্তমান চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম ২. সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী ধলু ৩. ডাঃ সাইফুল ইসলাম মাসুম। তাদের নামের তালিকা বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাঠানো হবে। তিনি ৩ জন থেকে বাছাই করে ১ জনকে মনোনয়ন দিবেন।