শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘হৈ চৈ ডটকম’-এ তারা পাঁচজন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

‘হৈ চৈ ডটকম’ নামে শুরু হলো নতুন এক ধারবাহিক নাটক। বিদ্যুৎ রায়ের রচনায় এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা সজীব মাহমুদ। এ নাটকের মধ্য দিয়ে চার বছর পর নাটকে অভিনয় করলেন নায়ক রাজ রাজ্জাকের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট। সর্বশেষ সম্রাট তারই পরিচালনায় ‘বাবা’ নাটকে অভিনয় করেছিলেন তার বাবা নায়ক রাজকে উৎসর্গকৃত এই নাটকে।

সম্আরাট ছাড়াও এখানে আরও অভিনয় করছেন রাকিব চরিত্রে গোলাম কিবরিয়া তানভীর, শিবলু চরিত্রে তানভীর মাসুদ, মধু চরিত্রে আইরিন তানি মধু ও আদরী চরিত্রে স্বর্ণলতা অভিনয় করছেন। তারা পাঁচজন’সহ কবির টুটুল, শাকিলাও এই ধারাবাহিকের শুটিং-এ অংশ নেন গেলো ৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে।

পরিচালক সজীব মাহমুদ জানান, ১০৪ পর্বের এই ধারাবাহিকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে। দীর্ঘদিন পর নাটকে অভিনয় প্রসঙ্গে সম্রাট বলেন,‘অনেকদিন পর নাটকে অভিনয় করে বেশ ভালোলেগেছে। নাটক নির্মাণের ধারা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে, নতুন নতুন অনেক ছেলেরা বিভিন্ন সেকশনে কাজ করছে। তারা বেশ আগ্রহ নিয়ে কাজ করছে। সজীব মাহমুদের নির্দেশনায় প্রথম কাজ করেছি। বেশ গুছিয়ে যত্ন নিয়ে কাজ করে। আর সহশিল্পীরাও ছিলো ভীষণ আন্তরিক।’

গোলাম কিবরিয়া তানভীর বলেন,‘আমার চরিত্রটি একটু ডিফরেন্ট। আমি ভীষণ উপভোগ করছি চরিত্রটি। সবাই বেশ আন্তরিকতা নিয়ে একটি ভালো কাজ করার চেষ্টা করছি আমরা।’

আইরিন তানি বলেন,‘সজীবের নির্দেশনায় এর আগেও একটি ধারাবাহিকে অভিনয় করেছি। নির্মাণের ক্ষেত্রে সজীব ভীষণ সিরিয়াস একজন নির্মাতা। যে কারণে কাজটি ভালো হবে আমার বিশ্বাস।’

স্বর্ণলতা বলেন,‘কমেডি এবং পারিবারিক ঘরানার গল্পের নাটক এটি। আমি কাজটা ভীষণ উপভোগ করছি। আর শিল্পী’সহ ইউনিটের প্রত্যেকেই ভীষণ আন্তরিক।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023