শিরোনাম :
গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

তালেবান সরকারের শপথ অনুষ্ঠান বাতিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

আফগানিস্তানে তালেবানের অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। এদিকে রুশ সংবাদমাধ্যম তাশ নিউজের প্রতিবেদনে বলা হয়, ৯/১১-এর ২০তম বর্ষপূর্তিতে তালেবান সরকারের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের দিন ধার্য করা হয়েছিল। কিন্তু পশ্চিমা বিশ্বসহ বিভিন্ন মহলের চাপে এ তারিখে পরিবর্তন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আফগান সরকারের তথ্যপ্রযুক্তি কমিশনের সদস্য ইনামুল্লা সামানগনি এক টুইটে লিখেন, ‘নতুন আফগান সরকারের সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরাতের নেতৃত্ব মন্ত্রিসভার একাংশ ঘোষণা করেছে। যা ইতোমধ্যেই কাজ শুরু করেছে।’

এর আগে ৯/১১- এ শপথ অনুষ্ঠান ঘোষণার পর অস্বস্তিতে পড়েছিল যুক্তরাষ্ট্র। ন্যাটো এবং আমেরিকার জোট কাতার সরকারের ওপর চাপ বাড়িয়েছিল বিষয়টি নিয়ে তালেবানের সঙ্গে আলোচনার জন্য।

৯/১ এ সরকারের শপথ অনুষ্ঠান করলে ‘অমানবিকতা’র পরিচয় দেয়া হবে, সে বার্তাও কাতারের মাধ্যমে পৌঁছে দিয়েছিল আমেরিকা। তার জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (টুইন টাওয়ার) হামলার ২০ বছর ১১ সেপ্টেম্বর। ২০০১ সালের এই দিনে নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ৯টায় নজিরবিহীন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। এদের মধ্যে অন্তত ৭ জন ছিলেন বাংলাদেশি।

ওসামা বিন লাদেনের নেতৃত্বাধীন আল-কায়েদার জঙ্গিরা এ হামলা চালায়। এতে দুই হাজার ৯৯৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আহত হন ছয় হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023