শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পাত্র খুঁজছেন অভিনেত্রী হুমায়রা হিমু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু, বয়স ৩৬ বছর। তবে এখনো সংসার জীবনে পা রাখেননি এই অভিনেত্রী। এবার এই অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন তিনি। সিদ্ধান্ত নিয়েছেন বিয়ের। আর পারিবারিকভাবেই চলছে পাত্র দেখার প্রক্রিয়া। খবরটি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন।

হুমায়রা হিমু বলেন, ‘পরিবার থেকে পাত্র দেখছেন। পরিবারের সিদ্ধান্তেই বিয়ে করবো। এ নিয়ে লুকোচুরির কিছু নেই। এ বছরের যে কোনো সময় শুভ কাজটা হয়ে যেতে পারে।’

এদিকে, বর্তমানে নাটকে কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন হিমু। এ ব্যাপারে শোবিজ নিয়ে তার কিছু আক্ষেপও রয়েছে। হিমুর ভাষ্য, ‘যত দিন কাজ করতে পারবো ততদিন সবাই খবর রাখবে। এরপর বেশির ভাগ মানুষই ভুলে যাবে। তবে কিংবদন্তিদের বিষয়টি আলাদা। তাছাড়া শোবিজের পারস্পরিক সম্পর্ক এখন আর আগের মতো নেই। এখানে কেউ কেউ রাতারাতি তারকা হয়ে যাচ্ছেন, আবার অনেকে কাজ না করেও নিজেকে শিল্পী পরিচয় দিচ্ছেন। যার কারণে প্রকৃত শিল্পীদের সম্মান নষ্ট হচ্ছে।’

বর্তমানে হুমায়রা হিমুর ‘চাপাবাজ’, ‘বউ বিরোধ’, ‘গোলমাল’, ‘নানা রঙের মানুষ’সহ একাধিক ধারাবাহিক নাটকের কাজ নিয়ে ব্যস্ত আছেন। নাটকের বাইরে হিমু অভিনীত ‘তোরে কত ভালোবাসি’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এটি নির্মাণ করেছেন দেওয়ান নাজমুল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023