ভারতে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

ভারতে গত একদিনে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৩৭৬ জন মানুষ। এনিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩২ লাখ ৮ হাজার ৩৩০ জনে।

একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩০৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৪২ হাজার ৩১৭ জন।

গত একদিনের পরিসংখ্যান থেকে দেখা যায় আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে প্রায় ১৬০০। আর মৃত্যুর সংখ্যা বেড়েছে ৪৮ জন।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থ হওয়া মানুষের তুলনায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন বেশি মানুষ। ফলে শনিবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য বেড়েছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩২ হাজার ১৯৮ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৫১৬ জনে।

ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৮ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। শনিবার এই হার অপরিবর্তিত রয়েছে। এদিকে ভারতে সুস্থতার হারও রয়েছে অপরিবর্তিত। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023