শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কোহলিকে পাগলের মতো ভালোবাসতেন মৃণাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় এই অধিনায়কের ক্রিকেটের সঙ্গে তার ফ্যাশন বা স্টাইলের অনুরাগীও কম নয়। শুধু সাধারণ মানুষই নয়, বলিউড ডিভা জনপ্রিয় অভিনেত্রী মৃণাল ঠাকুরও তাকে এক সময় পাগলের মত ভালোবাসতেন বলে জানিয়েছেন।

সম্প্রতি তেলেগু সিনেমা ‘জার্সি’র হিন্দি রিমেক হয়েছে বলিউডে। ক্রিকেট কেন্দ্রিক এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শহিদ কাপুর। তার বিপরীতে আছেন মায়াবী রূপ ও অভিনয়ের দক্ষতা দেখিয়ে দর্শকদের নজর কাড়া মৃণাল।

সিনেমাটি নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, একটা সময় বিরাট কোহলিকে পাগলের মতো ভালোবাসতাম। আমার ভাই ওর ভক্ত। ভাইয়ের কারণে ক্রিকেট দেখতে শুরু করি। পাঁচ বছর আগে স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছি। মনে আছে, সেদিন নীল জার্সি পরে টিম ইন্ডিয়ার জন্য গলা ফাটিয়েছিলাম। আর আজ আমিই একটা ক্রিকেট নিয়ে সিনেমার অংশ। এটা একটা দারুণ ব্যাপার।’

‘জার্সি’ ছবিটি গত বছরের আগস্টে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার কারণে তা পিছিয়ে যায়। চলতি বছর দীপাবলিতে ‘জার্সি’র মুক্তির কথা ভেবেছেন নির্মাতারা। জার্সি ছাড়াও একাধিক ছবি হাতে রয়েছে মৃণালের। ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নানউরি। সূত্র: জি নিউজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023