শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মিডিয়াকে বিদায় জানালেন মৌরি সেলিম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

হঠাৎ করেই মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন মডেল ও অভিনেত্রী মৌরি সেলিম। এমন কথা জানিয়ে বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে তিনি লিখেন, চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি!

এ বিষয়ে জানতে চাইলে মৌরি সেলিম বলেন, ‘একটা সময় শখ ছিলো। শখ থেকেই এতদিন কাজ করেছিলাম, এতদূর এসেছিলাম। যতটা প্রত্যাশা করেছিলাম এখানে তার চেয়েও অনেক বেশি কিছু পেয়েছি আমি। এজন্য সবার কাছে কৃতজ্ঞ। লাস্ট অনেকদিন ধরেই কোন কাজ করছি না। কিন্তু এখন আমার পরিবারও চায়না যে আমি কাজ করি। যার কারণে এমন সিদ্ধান্ত নিলাম।

এখন পরিবারকে সময় দেই। নামাজ পরি এবং একদম সাধারণ জীবন যাপন করছি। সামনেও এটাই চাই, এমনভাবে থাকতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছিলাম যে, আমার পরিবার যতদিন চাইবে ততদিন আমি কাজ করবো। এখন আর পরিবার চাইছে না। আমার পরিবারের নিজস্ব ব্যবসায় রয়েছে, এখন থেকে সেখানে মনযোগ দেব আর কিছুদিনের মধ্যে আমি অনলাইনে নিজে ব্যবসা শুরু করবো।

আমি আরও দুই-তিন মাসে আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাজ বন্ধ করে দেবো। কিন্তু একটা ধারাবাহিকের কাজ ছিলো যেটার কারণে একটু সময়ও লেগেছে। এই জায়গাতে কাজ করে আমি অনেকের অনেক ভালোবাসা পেয়েছি। এখানে কাজ না করলেও সবার সঙ্গেই আমার যোগাযোগ থাকবে। তবে সবাইকে খুব মিস করবো।’

সর্বশেষ মৌরি কাজ করেছেন আবু হায়াত মাহমুদের ধারবাহিক নাটক ‘১০০ তে একশো’তে। এরপর আর কোনো কাজ করেননি।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মৌরি অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। স্বপ্ন ছিলো বড় পর্দায় অভিনয় করার কিন্তু তা অধরাই রয়ে গেলো। ছাড়লেন মিডিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023