শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

স্কুলে ফেরার পর যুক্তরাষ্ট্রে বেড়েছে করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনা মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে সবচেয়ে বেশি সংক্রমণ ও বেশি মৃত্যুর ক্ষত শুকায়নি এখনও। ভয়াবহ ধাক্কা কিছুটা সামলে কিছুদিন আগেই খুলে দেওয়া হয়েছে সেখানকার স্কুলগুলো। তবে স্কুল খুলে দেওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্বের প্রভাবশালী এই দেশটি। সেখানকার শিশুরা ব্যাপক হারে সংক্রমিত হচ্ছে করোনাভাইরাসে।

গত ২ সেপ্টেম্বর আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের এক সপ্তাহে দেশটিতে প্রায় দুই লাখ ৫২ হাজার শিশু আক্রান্ত শনাক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, দেশটিতে লাখ লাখ শিশু ক্লাসরুমে ফিরেছে, আর এর মধ্য দিয়ে দেশটি নতুন করে আবার গভীর এক সঙ্কটের মধ্যে পড়ছে। প্রতি সপ্তাহে রেকর্ড সংখ্যক শিশু করোনায় আক্রান্ত হচ্ছে।

খবরে বলা হয়েছে, করোনা মহামারির শুরুর পর থেকে ৫০ লাখেরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে গত আগস্ট মাসেই শনাক্ত হয়েছে সাড়ে ৭ লাখেরও বেশি এবং এই সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ।

পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সপ্তাহে সংক্রমণের সংখ্যা জুন মাসের তুলনায় আগস্টের শেষের দিকে ৩শ গুণ বেড়েছে। আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশন বলছে, বর্তমানে শিশুদের মধ্যে করোনায় মৃত্যু এবং গুরুতর অসুস্থতার এই হার ‘অস্বাভাবিক’। সংস্থাগুলো এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023