শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মালদ্বীপ থেকে ফিরেই সাফারি পার্কে শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

সপ্তাহখানেক আগেই মালদ্বীপের সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়িয়েছেন টলি সুন্দরী শ্রাবন্তী। নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। তাই বলে নিজের ব্যক্তিজীবনকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে লুকিয়ে রাখবেন এমন তিনি নন। দিন কয়েক আগে প্রেমিককে নিয়ে মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে নেটিজেনরা সেই খবর জানতে পারে।

এবার মালদ্বীপ থেকে ফিরে গিয়েছেন সবুজ জঙ্গলের মাঝে। আপাতত জিম করবেট জাতীয় উদ্যানে সময় কাটাচ্ছেন এই টলি সুন্দরী।

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল ও পৌড়ী গাড়োয়াল জেলায় বিস্তৃত সাফারি পার্কে বন্যপ্রাণীদের সঙ্গে দেখা করতে গেছেন শ্রাবন্তী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কালো রঙের টি-শার্ট, মাথায় টুপি আর রোদচশমা চোখে ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। ছবির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন, ‘জঙ্গলের মাঝে…জিম করবেট’।

জিম করবেট জাতীয় উদ্যানের প্রকৃতির চিত্র ক্যামেরাবন্দি করেছেন নায়িকা। এই সবুজের মাঝে দেখা পেয়েছেন হাতির। সেখানকার সবুজ জঙ্গল, জলাভূমি, নদী উপত্যকা উঠে এসেছে শ্রাবন্তীর স্থিরচিত্রে। এর মাঝে নিজেকেও ফ্রেমবন্দি করতে ভোলেননি তিনি।

সম্প্রতি ডান্স বাংলা ডান্সের রিয়েলিটি শোর একটি বিশেষ পর্বের শুটিং সম্পন্ন করেছেন শ্রাবন্তী। শিগগিরই মুক্তি পেতে চলেছে এই নায়িকার আসন্ন ছবি ‘লকডাউন’। ছবিতে আদৃত রায়, ওম, মানালি, সোহমদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন শ্রাবন্তী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023