দিনাজপুরে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে ২৫ জনের নামে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

পুলিশকে মারপিট ও ধস্তাধস্তি করে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে দিনাজপুরের বিরলের কাজিপাড়া গ্রামের ২৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে। মামলার রাতেই আটক ২ জন। এ ঘটনার পর থেকে ওই গ্রামে পুলিশ আতংক বিরাজ করছে।

এদিকে, আসামির পরিবারের লোকজন পুলিশের উপর পাল্টা অভিযোগ করে বলেছেন, সোমবার  রাতে আসামি ছিনিয়ে নেয়ার মিথ্যা অভিযোগ দিয়ে বিরল থানার একদল সংঘবদ্ধ পুলিশ সদস্য কাজিপাড়া গ্রামে ২ দফায় তান্ডব চালিয়ে বিভিন্ন বাড়ীর দরজা ও ঘরের আসবাবপত্র ভাংচুর, তছনছ করে মসজিদের ইমাম থাকার কক্ষের দরজাসহ ভেঙ্গে নির্দোষ সাজ্জাদ (৪৮) ও স্বপনকে (২২) আটক করে নিয়ে গেছে।

গত সোমবার রাতে বিরল উপজেলার রাণীপুকুর ইউপির কাজিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন দিনাজপুর এএসপি (সদর সার্কেল) সুজন সরকার ও বিরল থানার ওসি ফখরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ওসি ফখরুল ইসলাম জানান, সোমবার দিবাগত সন্ধার দিকে বিরল থানার এসআই আজাদ সংগীয় ফোর্স নিয়ে গ্রেফতারী পরোয়ানা তামিল করতে বিরলের রাণীপুকুর ইউপির কাজিপাড়া গ্রামে যায়। এসময় নুর জামাল ওরফে খাদমুলের পুত্র গ্রেফতারী পরোয়নার আসামি মেহেদীকে (২২) আটকের ঘটনায় মেহেদীর পরিবারের লোকজন উত্তেজিত হয়ে পুলিশকে মারপিট, ধস্তাধস্তির করে পুলিশের মটরসাইকেল হতে আসামি মেহেদীকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এসআই আজাদ বাদী হয়ে রাতেই ওই গ্রামের ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫/৩০ জনকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় বিরল থানায় মামলা করেন। পুলিশকে মারপিট ও আসামি ছিনতাইয়ে ঘটনায় পুলিশ রাত আড়াইটার দিকে আসামি ধরতে ওই গ্রামে অভিযান চালিয়ে পুলিশ এজাহার নামীয় আসামি মঞ্জুর হোসেনের পুত্র সাজ্জাদ হোসেন (৪৮) ও আমজাদ হোসেনের পুত্র স্বপনকে (২২) গ্রেফতার করে থানায় নিয়ে আসে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023