শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মুমিনুল হকের নেতৃত্বে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক
‘এ’ দলের ১৫ সদস্যের স্কোয়াডের নেতৃত্বের ভার পড়েছে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের কাঁধে। ডাক পেয়েছেন দীর্ঘ দিন জাতীয় দলে সুযোগ না পাওয়া ইমরুল কায়েস। শুধু ওয়ানডেতে খেলবেন এই ওপেনার ব্যাটসম্যান। স্কোয়াডের বাকি ১৪ সদস্যই খেলবেন দুই ফরম্যাটে।
ধারাবাহিক ব্যর্থতার কারণে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও জায়গা হয়নি তার। জাতীয় দল থেকে বাদ পড়া মিঠুন এবার ফিরলেন বাংলাদেশ ‘এ’ দলে।
মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহীদের সঙ্গে এই স্কোয়াডে আছেন ঘরোয়া ক্রিকেটে আলো ছড়ানো ইরফান শুক্কুর, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বির মত ক্রিকেটাররা। আছেন টেস্টের চুক্তি থেকে বাদ পড়া স্পিনার নাঈম হাসানও।
দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচের পুরো সিরিজটি হবে চট্টগ্রামে।

সুরক্ষা বলয়ের মধ্যেই আয়োজিত হবে সিরিজটি। প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে ১৬ই সেপ্টেম্বর, পরের ২৩শে সেপ্টেম্বর। তিনটি একদিনের ম্যাচ ৩০শে সেপ্টেম্বর, ২ এবং ৪ঠা অক্টোবর হবে।
এই সিরিজের জন্য এইচপি স্কোয়াড ঘোষণা করা হয়েছে আগেই। এরই মধ্যে তারা অনুশীলন শুরু করে দিয়েছে।
‘এ’ দলের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023