শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

নন্দীগ্রামে কলেজ গ্রন্থাগারের বই বিক্রির অভিযোগ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে কলেজের গ্রন্থাগার হতে বই বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। মনসুর হোসেন ডিগ্রি কলেজের সহকারী গ্রন্থাগারিক রাজু আহমেদ গত সোমবার বগুড়া জেলা প্রশাসক বরাবরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন। অভিযোগে জানা গেছে, গ্রন্থাগারে সংরক্ষিত প্রত্যেকটি বইয়ের হিসাব স্টক রেজিস্টারে সংরক্ষিত ছিল। উপজেলা নির্বাহী অফিসার কলেজের গর্ভনিং বডির সভাপতি থাকা কালে কলেজ গ্রন্থাগারে এন্ট্রিকৃত বইয়ের সংখ্যা ছিল ৩ হাজার ৬১২টি। তবে এখন কলেজের গ্রন্থাগারে বইয়ের সংখ্যা অর্ধেক নেমে এসেছে। আই সি টি ভবন নির্মাণকালে গ্রন্থগার সংস্কারের জন্য প্রধান গ্রন্থাগারিক জিয়াউর রহমানের তত্বাবধানে গ্রন্থাগারের সমুদয় বই অন্য আর একটি কক্ষে স্থানান্তর করেন এবং কক্ষে তালা লাগিয়ে তার কাছে চাবি সংরক্ষণে রাখেন। সংস্কার কাজ শেষ হওয়ার পরে গ্রন্থাগারে বই পূণ:স্থাপন করতে গিয়ে দেখা যায় প্রায় অর্ধেকের মতো বই আর নেই। এ প্রসঙ্গে মনসুর হোসেন ডিগ্রি কলেজের প্রধান গ্রন্থাগারিক জিয়াউর রহমান বলেন, বই বিক্রি করে টাকা আত্মসাত করার অভিযোগ সঠিক নয়। আমার কাছে স্টক রেজিস্টারে বইয়ের হিসাব সঠিক আছে। এ বিষয়ে মনসুর হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, সহকারী গ্রন্থাগারিক রাজু আহমেদ তো অফিসে আসেই না। আর বই বিক্রির বিষয় সঠিক নয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023