শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

প্রায় চার মাস পর রোববার (৫ সেপ্টেম্বর) থেকে এয়ার বাবলের আওতায় বাংলাদেশ-ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হচ্ছে। শনিবার বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মাফিদুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সব ধরনের যাত্রীর ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনা পরীক্ষা সরকারি কেন্দ্র থেকে সম্পন্ন করতে হবে। দু’দেশের নিয়ম অনুসারে যাত্রীরা কোয়ারেন্টাইনে থাকবেন।

বিমান জানায়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে বিমানের প্রথম ফ্লাইট যাবে। করোনা মহামারির মধ্যে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু হয়েছিল। এরপর ভারতে মহামারি ভয়ঙ্কর রূপ নিলে চলতি বছরের এপ্রিলে বন্ধ হয় বিমান চলাচল।

দুই দেশের করোনা পরিস্থিতির উন্নতি হলে ৪ সেপ্টেম্বর ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেয় বেবিচক। এর আগে গত ২৮ আগস্ট বেবিচককে ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট শুরুর প্রস্তাব দেয়া হয়। প্রস্তুতির অভাবে সেই দিন বিমান চলাচল শুরু করতে পারেনি বাংলাদেশ। ২ সেপ্টেম্বর বাংলাদেশ আবারও দেশটিকে চিঠি পাঠায়। শেষ পর্যন্ত আজ থেকে শুরু হচ্ছে দুই দেশের বিমান চলাচল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023