শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রভাসের নায়িকা হচ্ছেন হিনা খান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক
স্টার প্লাসের ‘ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়’-তে অক্ষরা এবং ‘কসৌটি জিন্দাগি কায়’ সিরিয়ালে কমলিকা চরিত্রে অভিনয় করে ব্যাপক আলোচিত হন হিনা খান।

এরপর বিক্রম ভাটের পরিচালনায় সিড মক্কারের বিপরীতে ‘হ্যাকড’ সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হন। বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, হিনা খান এবার বাহুবলী খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি হয়ে আসতে যাচ্ছেন। এর মধ্য দিয়ে দক্ষিণী চলচ্চিত্রেও আত্মপ্রকাশ ঘটবে হিনার।

হিনা প্রভাসের সঙ্গে ‘বৃন্দাবন’ সিনেমায় কাজ করবেন। প্রতিবেদনটি তার সমস্ত ভক্তদের জন্য একটি চমক হিসাবে আসলেও দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গে অভিনেত্রীকে দেখার বিষয়টি এখনো অফিশিয়ালি জানা যায়নি।

এদিকে জন্মাষ্টমী উপলক্ষে প্রভাস অভিনীত ‘রাধা শ্যাম’ ছবির আরেকটি পোস্টার প্রকাশ হয়েছে। সেটি বেশ আলোড়ন তুলছে। সিনেমাটি আগামী বছর মকর সংক্রান্তিতে ভারতব্যাপী বেশ কয়েকটি ভাষায় একযোগে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023