শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সন্তানের বাবা হিসেবে যশকে স্বীকৃতি দিচ্ছেন নুসরাত?

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

নুসরাত জাহানকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে তারই এক ফ্যানপেজ ‘নুসরাত জাহান ফ্যান ফরএভার’। সেখানে নুসরাত এবং তার প্রেমিক যশ দাশগুপ্তের নানা সাক্ষাৎকারের টুকরো টুকরো অংশ ব্যবহার করা হয়েছে। সেই দৃশ্যগুলির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে গান।

বিবরণীতে লেখা হয়েছে, ‘ঈশানের জন্য যশরতকে অনেক শুভেছা।’ ফ্যানক্লাবের বক্তব্য, এখনও নুসরাতের সদ্যোজাতর ছবি প্রকাশ্যে না আসায় ‘যশরত’-এর নানা মুহূর্ত তুলে ধরেই তাদের শুভেচ্ছা জানাচ্ছে তারা। অর্থাৎ ধরেই নেওয়া হয়েছে যে, নুসরাতের সন্তানের জনক যশ।

ফ্যানক্লাবের তৈরি এই ভিডিও আবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন নুসরাত। তা হলে কি কোনও শব্দ খরচ না করেই নিজের সন্তানের জনক হিসেবে যশকে স্বীকৃতি দিচ্ছেন তিনি? নুসরাতের সাম্প্রতিক পোস্টও ইঙ্গিত করছে সে দিকেই।

বৃহস্পতিবার নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। ছবির বিবরণীতে লেখা, ‘যাদের পরামর্শ নেবে না, তাদের কাছ থেকে সমালোচনাও শুনো না।’ হ্যাশট্যাগে লিখেছিলেন, ‘নতুন ভূমিকা’ ‘নতুন মায়ের জীবনযাত্রা’, ‘নতুন মা’। তারই নীচে চিত্রগ্রাহক হিসেবে উল্লেখ করেছিলেন সন্তানের বাবার কথা। লিখেছিলেন, ‘ড্যাডি’, অর্থাৎ বাবা। হ্যাশট্যাগে ‘নতুন মা’ লেখার পর ‘ড্যাডি’ শব্দটি উল্লেখ করায় অনেকেই মনে করছেন তিনি তার সন্তানের বাবার কথাই বলছেন। কিন্তু তার নাম উল্লেখ করছেন না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023