শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

কাল থেকে চালু হচ্ছে বাংলাদেশ-ভারত ফ্লাইট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চালু হচ্ছে রোববার (৫ সেপ্টেম্বর) থেকে। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতে বলা হয়, দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের দেওয়া প্রস্তাব গ্রহণ করেছে বেবিচক। ফলে দুই দেশের মধ্যে ৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালু হচ্ছে। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।

এদিকে বাংলাদেশ বিমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচির কথা ঘোষণা করেছে।

এতে বলা হয়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

বাংলাদেশ বিমান ছাড়াও দেশের বিভিন্ন বিমান সংস্থা ভারতের সঙ্গে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা-চেন্নাই-ঢাকা গন্তব্যে ৫ সেপ্টেম্বর ফ্লাইট শুরুর কথা জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023