শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

মৌসুমীর সঙ্গে ইয়াশ রোহানও আছেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া ‘দেশান্তর’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন অভিনেত্রী মৌসুমী। ছবিটিতে মূখ্য ভূমিকায় দেখা যাবে যাকে সপ্তাহ খানেক আগে  এমন তথ্য জানিয়েছেন ছবিটির পরিচালক আশুতোষ সুজন। সে সময় তিনি আরও জানান, এতে আহমেদ রুবেলও অভিনয় করবেন।

এবার পরিচালক জানালেন ছবিটিতে ইয়াশ রোহানও অভিনয় করতে যাচ্ছেন। আশুতোষ সুজন সমকালকে বলেন, ছবিটিতে মূখ্য চরিত্রে অভিনয় করছেন মৌসুমী আপা। তার বিপরীতে আছেন আহমেদ রুবেল। আর ইয়াশ রোহান যে চরিত্রটিতে অভিনয় করবেন সেটিও অন্যতম মূখ্য বলা যায়। ছবিটির জন্য ইয়াশকে কয়েকদিন আগে চুক্তিবদ্ধ করা হয়েছে। আমাদের সঙ্গে অনুশীলনও করছে সে।’

সিনেমাটিতে ইয়াশ রোহানের বিপরীতে অভিনয় করবেন নবাগত একজন। যার নাম এখনই প্রকাশ করতে চান না পরিচালক। জানালেন, সেটা চমক হিসেবে রাখতে চাই।

কবি নির্মলেন্দু গুণের একই নামের উপন্যাস থেকে অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে। উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রে মৌসুমী অভিনয় করবেন।

সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান পরিচালক।

ইয়াশ রোহান গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিয়ন করে আলোচনায় আসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023