শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২৫৫ ডেঙ্গু রোগী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা
রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৩৩ জন ঢাকার ও ২২ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে বর্তমানে দেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা এক হাজার ২৫৭ জন।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব কথ্য জানা গেছে।

অধিদফতরের তথ্যানুযায়ী, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালে এক হাজার ১২০ জন এবং ঢাকার বাইরে ১৩৭ জন ভর্তি রয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় হাসপাতালে ১০৩ জন ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ১১ হাজার ২৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় হাজার ৯২৭ জন।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে দুই হাজার ২৮৬ জন, আগস্টে সাত হাজার ৬৯৮ এবং ৩ সেপ্টেম্বর পর্যন্ত ৮৮০ জন রোগী ভর্তি হন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৩ জন ও ৩ সেপ্টেম্বর পর্যন্ত চারজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023