শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলের টানা সপ্তম জয়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক

লাতিন আমেরিকা অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত খেলেছে ব্রাজিল। আজ নিজেদের সপ্তম ম্যাচে চিলির বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখল দলটি। চিলির বিপক্ষে তারা জিতেছে ১-০ গোলে।

প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে অবশ্য জয় পেতে ঘাম ঝরেছে ব্রাজিলের। ম্যাচের ৬৪ মিনিটের মাথায় বদলি হিসেবে নামা এভারটন রিভেইরোর একমাত্র গোলে পূর্ণ ৩ পয়েন্টের নিশ্চয়তা পেয়েছে সেলেসাওরা। চলতি লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এটি তাদের টানা সপ্তম জয়।

নিজেদের ঘরের মাঠের ম্যাচটিতে ব্রাজিলের কঠিন পরীক্ষাই নিয়েছে চিলি। বিশেষ করে চিলির সামনে প্রথমার্ধে ঠিক গুছিয়েই উঠতে পারেনি সেলেসাওরা। একের পর এক আক্রমণে ব্রাজিলকে চাপে রেখেছিল চিলি।

আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ জমতে থাকে। ২৮তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে সামনে দারুণ সুযোগ পেয়েও দুর্বল শটে তা নষ্ট করেন নেইমার। দুই মিনিটের ব্যবধানে আর্তুরো ভিদালের বুলেট গতির ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান ব্রাজিলের গোলরক্ষক। খানিক পর বল জালে জড়িয়েও অফসাইডে গোলবঞ্চিত হয় চিলি। তাতেই প্রথমার্ধ কাটিয়ে দেয় গোলশূন্য ড্রয়ে।

দ্বিতীয়ার্ধে এসে একই আক্রমণে খেলতে থাকে দুই দল। কেউই তেমন সুযোগ সৃষ্টি করতে পারেনি। তবে ৬৪তম মিনিটে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভুল করেননি এভারটন। নেইমারের শট গোলরক্ষক ব্রাভো ফিরিয়ে দেওয়ার পর ফিরতি শটে জাল খুঁজে নেন তিনি। এতেই ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে যায়। চার মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু মারকুইনহোসের শট ঠেকিয়ে চিলিকে বিপদ মুক্ত রাখেন গোলরক্ষক ব্রাভো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023