শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রভাসকে বিয়ে করতে চান কৃতি!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক

কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ আর প্রভাসের মধ্যে কোন তারকার সঙ্গে ফ্লার্ট, কার সঙ্গে রোমান্স আর কোন তারকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চান, সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব ব্যাপারে একদমই খোলামেলা নিজের মত দিয়েছেন কৃতি শ্যানন। কোনো রাখঢাক না করেই বলেছেন, ‘আমি কার্তিকের সঙ্গে ফ্লার্ট করতে চাইব। আর টাইগারের সঙ্গে ডেট। তবে বিয়ে করতে চাইব প্রভাসকে।’

‘আদিপুরুষ’ সিনেমার ঘোষণার পর থেকে সিনেমাপ্রেমীরা প্রভাস আর কৃতির রসায়ন দেখার অপেক্ষায় আছেন। পৌরাণিক এই ছবিতে রাম-সীতা হয়ে পর্দায় আসতে চলেছেন এই জুটি, লঙ্কাপতি রাবণ হবেন সাইফ আলী খান। ছবিটি পরিচালনা করছেন ওম রাউত। ইতিমধ্যে মুম্বাইতে ছবির শুটিং শুরু হয়ে গেছে। প্রভাসকে নিয়ে এত দিন কৃতি মনে মনে নানান ধারণা পুষে রেখেছিলেন। তবে ‘আদিপুরুষ’ ছবির সেটে প্রভাস সম্পর্কে এসব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। সেটে অন্য এক প্রভাসকে আবিষ্কার করেছেন এই বলিউড নায়িকা, ‘আমার ধারণা ছিল প্রভাস লাজুক। আর কথাবার্তা কম বলে। কিন্তু এসব ধারণা ভুল। বরং ও খুবই বিন্দাস ধরনের। আর প্রচুর কথা বলতে পারে।’

প্রভাসের সঙ্গে কাজ করে দারুণ খুশি কৃতি। প্রভাস সম্পর্কে বলেছেন, ‘এমন একজনের সন্ধানেই তো আমি ছিলাম। আর এত দিন পর তাঁরই সন্ধান পেয়েছি। দীর্ঘ সময় পর আমি একজন আকর্ষণীয় ব্যক্তির সাক্ষাৎ পেয়েছি। ও বেশ লম্বা। আমার মনে হয়, যখন আমরা আমাদের চরিত্রের পোশাকে থাকি, তখন আমাদের দেখতে সুন্দর লাগে। আমাদের রসায়ন আরও জমে ওঠে। ওর সঙ্গে আমার বোঝাপড়া দুর্দান্ত।’

কৃতিকে ‘আদিপুরুষ’ ছাড়া আরও কিছু প্রকল্পে দেখা যাবে। এই বলিউড নায়িকা অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পান্ডে’ ছবিতে কাজ করছেন। বরুণ ধাওয়ানের বিপরীতে তাঁকে ‘ভেড়িয়া’ সিনেমায় দেখা যাবে। আর ‘গণপত’ ছবিতে কৃতি বলিউড নায়ক টাইগার শ্রফের সঙ্গে জুটি বাঁধছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023