শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কয়েক ঘণ্টার ব্যবধানে শ্যালিকা-দুলাভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

মুক্তজমিন ডেস্ক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শ্যালিকা ও দুলাভাই এক সপ্তাহের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনই মারা গেছেন। গত সোমবার (৩০ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের দারিকামাড়িপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে জান্নাতী ফেরদৌস মাওয়া (১৩) এবং মেয়ে জামাতা ধুনট উপজেলার ঢেকুরিয়া গ্রামের গোলাম হোসেনের ছেলে বিপ্লব হোসেন ওরফে রিপন (৩৫)।

নিহতের স্বজনেরা জানিয়েছেন, ফুপাতো বোনের বিয়ের দাওয়াতে যাওয়ার জন্য জান্নাতী ফেরদৌস মাওয়া বড়বোনের স্বামী (দুলাভাই) বিপ্লব হোসেনের সঙ্গে গত ২৩ আগস্ট বগুড়া শহরে কেনাকাটা করতে যান। সন্ধ্যায় সিএনজিচালিত অটোটেম্পুযোগে বাড়ি ফিরছিলেন তারা। পথে উপজেলার সাজাপুর রাধারঘাট এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একই দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক পেছন দিক থেকে অটোটেম্পুকে সজোরে ধাক্কা দেয়। এসময় অটোটেম্পুটি ছিটকে পড়লে জান্নাতী ও বিপ্লব দুজনই গুরুতর আহত হন।

এরপর আহত অবস্থায় প্রথমে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে প্রথমে জান্নাতীতে ও পরে বিপ্লব হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিপ্লব কিছুটা আশঙ্কামুক্ত হলেও জান্নাতীর অবস্থার উন্নতি হচ্ছিল না।

এ অবস্থায় এক সপ্তাহেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর গত সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রথমে শ্যালিকা জান্নাতী এবং এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যার দিকে দুলাভাই বিপ্লব মারা যান। একসঙ্গে দুই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন  জানান, সড়ক দুর্ঘটনায় আহত দুজনের মৃত্যুর খবর তিনি জানতে পেরেছেন। তবে বিস্তারিত কিছু জানাতে পারেননি তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023