শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

শেরপুরে ৬ কেজি ওজনের শিশুর জন্ম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ডেস্ক রিপোর্ট
শেরপুরের ছয় কেজি ২০০ গ্রাম ওজনের এক শিশু জন্ম দিয়েছেন এক প্রসূতি। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১০ মিনিটে শেরপুর শহরের জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ২০৩ নম্বর কক্ষে শিশুটির জন্ম হয়। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন।

শেফালী (২৮) নামের এক নারী শিশুটির জন্ম দিয়েছেন। তিনি শ্রীবরদী উপজেলার দোহারপাড় এলাকার ইউনিয়নের সজল মিয়ার স্ত্রী।

জেনি জেনারেল প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জায়েদুর রশীদ শ্যামল বলেন, বুধবার বিকেল ৩টার দিকে শেফালী হাসপাতালের ২০৩ নম্বর কক্ষে ভর্তি হন। বিকেল ৫টা ১০ মিনিটে তিনি অস্ত্রোপচারে ছয় কেজি ২০০ গ্রাম ওজনের একটি মেয়েশিশুর জন্ম দেন। অস্বাভাবিক ওজনের শিশুর জন্মের খবর পেয়ে নার্স, চিকিৎসক হাসপাতালে ভিড় করেন।

নবজাতকের বাবা মো. সজল মিয়া মোবাইল ফোনে বলেন, আমি গাড়িতে বাড়ি ফিরছি। এটি আমাদের তৃতীয় সন্তান। আমার আগের শিশুগুলো স্বাভাবিক প্রসবে পৃথিবীর আলো দেখে। তাদের স্বাস্থ্যও ভালো ছিল। নিরাপদে সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি খুশি।

শিশুটির মামা মো. সঞ্জু মিয়া বলেন, আমার বোন ও ভাগ্নি দুজনই সুস্থ আছেন। এতো ওজন নিয়ে বাচ্চা জন্মের কথা আমি আগে কখনও শুনিনি। এমন নবজাতকের খবর শুনে সবাই দেখতে আসছেন। আমি খুবই আনন্দিত।

অ্যানেস্থেসিয়া চিকিৎসক ডা. মো. জসিম উদ্দিন বলেন, শিশুটির ওজন ছয় কেজি ২০০ গ্রাম যা গড় ওজনের চেয়ে অনেক বেশি। গর্ভবতী অবস্থায় ওই নারী সুষম খাবার খেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় আরও দুই সন্তানের জন্ম দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023