শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

তামিমকে মাথা থেকে ঝেড়ে ফেলেছেন ডোমিঙ্গো!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

যে যাই ভাবুক আর যত সমালোচনাই হোক, ইতিহাস-পরিসংখ্যান বলছে, তামিম ইকবালই দেশের সফলতম ওপেনার। টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই তিনি অন্যতম সফল ব্যাটসম্যান।

গত ৮-১০ বছর সব ফরম্যাটে বাংলাদেশের বেশিরভাগ সাফল্যের অন্যতম স্বার্থক রূপকার তামিম। দলের বেশিরভাগ জয়ে তার ছিল অগ্রণী ভূমিকা। তামিমের ব্যাটে রান মানেই বাংলাদেশের স্বস্তি।

কিন্তু সাম্প্রতিক সময় সেভাবে জাতীয় দলকে সার্ভিস দিতে পারছেন না তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেননি। হাঁটুর ইনজুরিতে বিশ্রামে থাকায় অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেই দেশের এক নম্বর ওপেনার।

কিন্তু কী আর করার! যেহেতু এখন তার সার্ভিস মিলছে না, তাই তামিমকে নিয়ে আপাতত ভাবতে নারাজ টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো। তামিমের না থাকায় শূন্যতাও অনুভব করছেন না তিনি। সোমবার মুখ ফুটে সে কথা বলেও ফেলেছেন এ দক্ষিণ আফ্রিকান।

অনলাইন সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, তামিম ইকবালের ব্যাপারে আপনি কী ভাবছেন? ডোমিঙ্গোর কথা ঘুরিয়ে বললেন, ‘স্কোয়াডে এখন যে ১৯ ক্রিকেটার আছে, আমার যত মনোযোগ তাদের দিকেই। যখন তামিম ফিট হয়ে উঠবে, তখন তার কথা ভাবা যাবে। সত্যি বলতে আমি তার কথা খুব বেশি ভাবছিও না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023