শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শোবিজের সেই গায়ককে বিয়ে করছেন নায়িকা আঁচল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার লাস্যময়ী নায়িকা আঁচল। কিছুদিন ধরেই তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। পাত্র ইন্ডাস্ট্রির উঠতি গায়ক সৈয়দ অমি।

অমির সঙ্গে আঁচলের প্রেমের বিষয়টি নিয়ে অনেক ধরেই কানাঘুসা চলছে। তাদের দুজনকে বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। অমির গানে মডেলও হয়েছেন এই নায়িকা।

এবার অমির সঙ্গে প্রেম ও বিয়ের খবর নিশ্চিত করলেন নায়িকা নিজেই।

জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আয়োজন করে বিয়ে করবেন তারা।

আঁচল বলেন, বিয়ে তো আর গোপন করার মতো বিষয় না। করলে সবাইকে জানিয়েই করব।’

অমি প্রসঙ্গে আঁচল বলেন, ২০২০ সালে একটি মিউজিক্যাল ফিল্মের সুবাদে ওর সঙ্গে আমার পরিচয়। এরপর থেকেই আমাদের ভালো সম্পর্ক। বিষয়টি আমাদের দুই পরিবারই জানে। আসলে একটা সময় পর দুই পরিবারের সদস্যদের বিষয়টি জানাই। তারাও এতে সম্মতি দিয়েছেন। সব ঠিক থাকলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর বিয়ে করার ইচ্ছা আছে আমাদের।

২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। তার প্রথম অভিনীত প্রথম সিনেমা ‘ভুল’। তবে তার অভিনীত প্রশংসিত ছবি ‘জটিল প্রেম’।

চলচ্চিত্র ক্যারিয়ারে শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটি হয়েছেন আঁচল। যদিও শেষ ক’বছরে আর সেভাবে পাওয়া যায়নি তাকে।

অমি গানের জগতের মানুষ। আঁচলের সঙ্গে ‌‘ও জান রে’ গানে কাজ করেছেন সম্প্রতি। তার সঙ্গেই প্রকাশের অপেক্ষায় আছে ‘তুই ছাড়া কে আছে বল’ শিরোনামের আরেকটি গান।

এছাড়া অবমুক্ত হয়েছে, রঙিলা ভাবের কন্যা, তুই, ওরে প্রিয়া, মন কান্দেসহ বেশ কিছু কাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023